Sylhet Today 24 PRINT

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই ডিআইজি মিজানুরের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৮

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকায় পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরে ডিআইজি মিজানুর রহমানের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে সুপারিশগুলো পর্যালোচনার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ডিআইজি মিজানের কীর্তি নিয়ে প্রতিবেদন একাধিক মিডিয়ায় প্রকাশিত হয়। এর পর ৯ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.