Sylhet Today 24 PRINT

জামিনে মুক্ত কল্যাণ পার্টির মহাসচিব

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২ মার্চ) রাতে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমপুর কারাগার থেকে আমিনুর রহমান মুক্তি পেয়েছেন। মুক্তির পাওয়ার পর তার সঙ্গে আমার কথা হয়েছে।’

গত বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন আমিনুর। ওই ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুরের পরিবার। দীর্ঘ চার মাস নিখোঁজ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর আমিনুরের সন্ধান পাওয়া যায়। এরপর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে একটি মামলায় তাকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেলেন আমিনুর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.