Sylhet Today 24 PRINT

প্রিয়ভাষিণীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ মার্চ) পৃথক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধে প্রিয়ভাষিণীর অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে ফেরদৌসী প্রিয়ভাষিণীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, দেশ ও জাতি তার অবদান চিরদিন মনে রাখবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ফেরদৌসী প্রিয়ভাষিণী দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.