Sylhet Today 24 PRINT

প্রশ্নফাঁসে জড়িত শিক্ষক-কর্মচারীর তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৮

২০১৮ সালের এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১১ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বরিশাল, যশোর, দিনাজপুর, কুমিল্লা, সিলেট ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে এসব তথ্য চাওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কামরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সদ্য শেষ হওয়া ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বেসরকারি স্কুলের শিক্ষক/কর্মচারীদের নামের তালিকা আগামী সাত দিনের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া যাচ্ছে। এরইমধ্যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষকসহ কর্মচারীদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.