Sylhet Today 24 PRINT

বিধ্বস্ত বিমানের আরোহী ছিলেন জিইডির দুই নারী কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

নেপালে ইউএস-বাংলার বিধ্বস্ত হওয়া বিমানে পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) দুই নারী কর্মকর্তা ছিলেন বলে সাংবাদিকদের নিশ্চিত করছেন জিইডির সদস্য ড. সামসুল আলম।

সরকারি এক সেমিনারে অংশ নিতে জিইডির সিনিয়র সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরী ও উম্মে সালমা নেপালে গিয়েছিলেন বলে জানান ড. সামসুল আলম।

তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর রাখছি। নেপাল দূতাবাসে খোঁজ-খবর নেয়া হচ্ছে। কিন্তু দূতাবাস এখন পর্যন্ত কিছুই বলতে পারছে না।

তিনি আরও আরো জানান, সর্বশেষ দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। মূলত ওই সেমিনারে আমার যোগ দেয়ার কথা ছিল। আমি যেতে পারি নাই বলে ওদের পাঠিয়েছি।

সোমবার (১২ মার্চ) দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় ৪৬জন প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.