Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির শোক

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

নেপালের সংবাদমাধ্যম অনলাইনখবর ডটকম জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ঘটনা স্থলেই ২৮ জনের মৃত্যু হয় বলে জানায় সংবাদ মাধ্যমটি। তাছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরো ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৩ মিনিতে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। নেপাল সময় বেলা ২টা ২০ মিনিতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

নেপালের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ অব নেপাল জানায়, ৬৭ জন যাত্রীদের মধ্যে ৩৩ জন নেপালের নাগরিক।

এ ঘটনায় এখন পর্যন্ত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.