Sylhet Today 24 PRINT

কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত: তদন্ত টিম যাচ্ছে নেপাল

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের এ টিমটি নেপাল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

সোমবার (১২ মার্চ) এ তথ্য জানান মন্ত্রী। তবে কখন নাগাদ এ টিমটি সেখানে পাঠানো হবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

এদিকে প্লেন বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা অফিসে যাচ্ছেন বিমানমন্ত্রী। সেখানে উড়োজাহাজের যাত্রীদের পরিবারের সদস্যরা রয়েছেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহতের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া আহদের অবস্থা আশঙ্কাজনক।

বিকেলে নেপাল পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্লেনটি বিধ্বস্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.