Sylhet Today 24 PRINT

হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক |  ১৬ জুন, ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে হাউস অব কমন্সে পৌঁছেছেন। সোমবার বিকেল সাড়ে চারটায় হাউস অব কমন্সে পৌঁছানোর পর স্পিকার জন বারকো তাকে স্বাগত জানান।

পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিসিপশন দেয়। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার সরকার দলীয় এমপি আন মেইন এই রিসিপশনের আয়োজন করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপিসহ সরকার ও বিরোধী দলের অন্যান্য এমপি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন বিকেল সাড়ে চারটায় এই রিসিপশন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর পর সবাই মিলে ফটোসেশনে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.