Sylhet Today 24 PRINT

কাঠমান্ডু রুটে বন্ধ ইউএস-বাংলা\'র ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৮

ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস-বাংলা বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

বুধবার (১৪ মার্চ) ইউএস-বাংলা'র জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।

সাংবাদিকদের কামরুল বলেন, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের দোষ না থাকলে কেন তাদের ছয় কর্মকর্তাকে বদলি করা হলো? তিনি বলেন, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ছয় কর্মকর্তার মানসিক আঘাত প্রশমনে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে।

সোমবার (১২ মার্চ) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়। আর এই দুর্ঘটনার দুইদিন পর এই সিদ্ধান্ত নিলো ইউএস-বাংলা'র কর্তৃপক্ষ।

২০১৪ সালে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বিমান সংস্থাটি বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি কলকাতা, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, মাসকাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.