Sylhet Today 24 PRINT

নেপালে ২৩ বাংলাদেশির জানাজা সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা বিমানের বিএস-২১১ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে শনাক্ত করা ২৩জনের জানাজা সোমবার (১৯ মার্চ) সকাল ৮টায় নেপালে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হবে। এরপরই মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর জন্য বিমানবন্দরে নেওয়া হবে।

রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল ৮টায় দূতাবাসে জানাজা হবে। জানাজার পরপরই মরদেহগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। সর্বশেষ তথ্যানুযায়ী তালিকায় শনাক্ত হওয়া মরদেহগুলোই সোমবার বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে ২৩ বাংলাদেশির মরদেহ। শনাক্তরা হলেন- উম্মে সালমা, আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক, বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

অবশিষ্ট যে তিন বাংলাদেশির ডিএনএ পরীক্ষা করতে হবে তারা হলেন- নজরুল ইসলাম, পিয়াস রয় ও আলিফুজ্জামান

নেপালে অবস্থানরত বাংলাদেশ মেডিকেল টিমের প্রতিনিধি দলের সদস্য ডা. সোহেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

এখন পর্যন্ত এ দুর্ঘটনায় আহত ছয় জনকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.