Sylhet Today 24 PRINT

উড্ডয়নের ১৬ মিনিটের মধ্যেই বিমানের জরুরি অবতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৮

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১২টা ৪৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে বিমানের ফ্লাইটটি।

জানা গেছে, ‘ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ১২টা ২৮ মিনিটে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি-৪৯৩। পরবর্তীতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দিলে  সৈয়দপুরে না গিয়ে ১৬ মিনিটের মধ্যেই শাহজালাল বিমানবন্দরে জরুরী অবতরণ করতে হয় বিমানটিকে।

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন জানান, ‘খুব মেজর কোন সমস্যা হয়নি। বিমান বাংলাদেশ নিজেরাই সমাধান করেছে। বড় সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতো তারা।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, ইঞ্জিনে ‘প্রেসারজনিত সমস্যার’ কারণে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন পাইলট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.