Sylhet Today 24 PRINT

খালেদা জিয়া ‘অসুস্থ’, ফখরুলের সাক্ষাৎ স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে তাঁর সঙ্গে সাক্ষাৎ স্থগিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শায়রুল কবির জানিয়েছিলেন, খালেদা জিয়ার সঙ্গে  দেখা করার জন্য মির্জা ফখরুলকে অনুমোদন দিয়েছে কারা কর্তৃপক্ষ। বিকেল তিনটায় দেখা করবেন তিনি।

এর আগে গত ৭ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান মির্জা ফখরুলসহ দলটির ১০ জন নেতা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। সেদিনই তাকে কারাগারে নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.