Sylhet Today 24 PRINT

বদলে যাচ্ছে ৫ জেলার ইংরেজি বানান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৮

বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে ৫টি জেলার ইংরেজি বানান পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (২ এপ্রিল) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বদলে যাচ্ছে যেসব জেলার বানান
বাংলা বানান

বর্তমান ইংরেজি বানান

প্রস্তাবিত ইংরেজি বানান

চট্টগ্রাম Chittagong Chattagram
কুমিল্লা Comilla Kumilla
বরিশাল Barisal Barishal
যশোর Jessore Jashore
বগুড়া Bogra Bogura

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক থাকেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়েই নিকার সভায় এ প্রস্তাব উঠার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.