Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ বিভ্রাট: রূপালী ব্যাংকে নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৮

প্রাকৃতিক দুর্যোগকে কারণ দেখিয়ে শুক্রবার অনুষ্ঠিতব্য রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখীর কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৩২৮টি পদের বিপরীতে চার হাজার চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেন।

মোশাররফ হোসেন খান বলেন, ‘পরীক্ষার সময় হঠাৎ কালবৈশাখীর কারণে প্রথমে আধা ঘণ্টা এবং শেষের দিকে আধা ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে শিক্ষার্থীদের সমস্যা হয়েছে। তাই লিখিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

এর আগে এই পরীক্ষায় প্রশ্নফাঁসের ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.