Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জে বাস খাদে পড়ে আটজন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৮

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২৬ জন আহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বিশ্বম্ভরদী এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরে ২৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে দীপন বিশ্বাস নামে ২৮ বছর বয়সী এক যুবকসহ দুইজন হাসপাতালে মারা যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। নিহত দীপন বরিশাল আগৈলঝাড়ার মাখন বিশ্বাসের ছেলে।

এসআই মহিদুল জানান, নিহত বাকি ছয়জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের মধ্যে ওই বাসের সুপারভাইজার অসীম মাঝি (৩৫) ও হাসান মিয়া (২৫) নামে এক যাত্রীর পরিচয় জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.