Sylhet Today 24 PRINT

মির্জা ফখরুল শঙ্কামুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউনাইটেড হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ শুভ।

সোমবার (২ এপ্রিল) বিকেলে ডা. শুভ সাংবাদিকদের জানান, মির্জা ফখরুল বুকে ব্যথা নিয়ে সকাল ১০টায় ইউনাইটেড হাসপাতালে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনো অসামঞ্জস্যতা ধরা পড়েনি। আর একটা ছোট পরীক্ষা বাকী আছে সেটার রিপোর্ট যদি ভালো আসে তাহলে ওনাকে কেবিনে দিয়ে দেব। উনি এখন সিসিইউয়ে আছেন।

তিনি আরও বলেন, ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক বিশেষজ্ঞ  প্রফেসর মমিনুজ্জামান তার চিকিৎসা করছেন। আশা করি আগামীকাল তিনি বাসায় যেতে পারবেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব ও প্রেসার কমে যাওয়ায় ফখরুল ইসলামকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৬ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কয়েকবার যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.