Sylhet Today 24 PRINT

সিটি করপোরেশন হলো ময়মনসিংহ

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৮

ময়মনসিংহকে সিটি করপোরশেন করার প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এনিয়ে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা দাঁড়াল ১২-তে।

সোমবার (২ এপ্রিল) এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ময়মনসিংহ সদর উপজেলার দুটি ইউনিয়নের সম্পূর্ণ এবং ছয়টি ইউনিয়নের আংশিক এবং পৌরসভার পুরো এলাকা সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে। নবগঠিত সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এলাকা ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার।

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ গঠনের প্রস্তাব ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর অনুমোদন দেয় নিকার। ওই বছরের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.