Sylhet Today 24 PRINT

মাথাপিছু আয় ১৭৫২ ডলার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৮

চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৭৫২ ডলার, যা আগের অর্থবছরে ছিল এক হাজার ৬১০ ডলার। এতে আগের বছরের চেয়ে আয় বাড়ল ১৪২ ডলার।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি ভবনের সম্মেলনকক্ষে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ, যা গত বছরে ছিল ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৪ শতাংশ।

চলতি অর্থবছরের এই প্রাথমিক হিসাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসব তথ্য অবহিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.