Sylhet Today 24 PRINT

কারামুক্ত গয়েশ্বর

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এ সময় দলটির নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করছেন।

গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে হাতিরঝিলের পাশে পুলিশ প্লাজা এলাকা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.