Sylhet Today 24 PRINT

সচিব হলেন ৬ কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

প্রশাসনের ছয় কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী ওএসডি করে। এরপর আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সালাম, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিসুর রহমান এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সচিব করেছে সরকার।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. শামসুল আরেফিন এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তারকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.