Sylhet Today 24 PRINT

নরসিংদীতে প্রশ্নফাঁসের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৮

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে নরসিংদীর শিবপুর থেকে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

পারভেজ নামের ওই যুবক নরসিংদীর শিবপুরের জাঙ্গালিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও ইংরেজি ১ম পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল পারভেজ।

তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে অনুসরণ করা হচ্ছিল। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে পারভেজের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার অভিযানে নামে ডিবি পুলিশ। পরে তার মোবাইল ট্যাকিং করে শিবপুরের জাঙ্গালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক রুপম কুমার সরকার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ তিনটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.