Sylhet Today 24 PRINT

প্রশ্নফাঁস চক্রের ‘মূলহোতা’ সহ আটক ১০

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক প্রভাবশালী চক্রের ‘মূলহোতা’ সহ ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের আটক হয়।

শনিবার সকালে ডিবি উত্তরের উপকমিশনার মশিউর রহমানের পক্ষ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে পরীক্ষায় প্রতারণা করে আসছিল।

এ বিষয়ে বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.