Sylhet Today 24 PRINT

খালেদার সঙ্গে দেখা করতে হাসপাতালে কোকোর স্ত্রী ও মেয়ে

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং মেয়ে জাফিয়া রহমান। তবে তারা এখনও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন নি।

কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়ার সুযোগ নেই। কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের দেখা করতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.