Sylhet Today 24 PRINT

দুর্নীতির মামলায় ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৮

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে দুদক।

রোববার (৮ এপ্রিল) দুপুরে তাকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন।

এরআগে রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন মির্জা জাহিদুল আলম।

কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন।

এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকে অনুসন্ধান পর্যায়ে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.