Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ক্রিকেট দলেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক |  ১৯ জুন, ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয়লাভে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 

বৃহস্পতিবার রাতে এক অভিনন্দন বার্তায় ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। 

মিরপুর স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ দল ৭৯ রানে জয়ী হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.