Sylhet Today 24 PRINT

‘আটক শিক্ষার্থীদের না ছাড়লে দাবানল জ্বলবে’

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তি না দিলে সারাদেশে দাবানল ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান বলেন, আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না করলে বিকেল থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন।

তাই আজ দুপুরের মধ্যেই আটক শিক্ষার্থীদের মুক্তি দেন।

এ সময় সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.