Sylhet Today 24 PRINT

কোটার বিষয়ে গণমাধ্যমে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

কোটার বিষয়ে গণমাধ্যমে সরকারের সংশিষ্টদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৯ এপ্রিল) মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন।

এসময় প্রধানমন্ত্রী জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য সংবিধানে কোটার বিষয়ে বলা আছে। কোটা নিয়ে আন্দোলন করা দুঃখজনক।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.