Sylhet Today 24 PRINT

কোটা আন্দোলনে হ্যাকাররা; ৫ সরকারি ওয়েবসাইট হ্যাক

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৮

দীর্ঘদিন ধরে চলে আসা কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা। এরই অংশ হিসেবে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট সহ গুরুত্বপূর্ণ ৫টি সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ওয়েবসাইট গুলোতে প্রবেশ করার চেষ্টা করলে হ্যাকারদের লিখে রাখা বার্তা দেখতে পাওয়া যায়।

সাইটগুলো হ্যাক হবার পর হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No Private or Publice Discrimination সহ বেশ কিছু স্লোগান দেখতে পাওয়া যায়।

হ্যাক হওয়া সাইট গুলোতে 'হ্যাকড বাই বাংলাদেশ' শিরোনামে বাংলাদেশের পতাকা হাতে কোটা সংস্কারের দাবীতে এক আন্দোলনকারীর ছবি দেখতে পাওয়া যায়। বর্তমানে ওয়েবসাইট গুলোতে আর প্রবেশ করতে পারা যাচ্ছে না।

হ্যাকারদের দখল নেওয়া সাইট গুলো হলো- বঙ্গভবনের ওয়েবসাইট (www.bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (www.parliament.portal.gov.bd), স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd) বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং  কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (moa.gov.bd)।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.