সিলেটটুডে ডেস্ক | ১২ এপ্রিল, ২০১৮
আসছে বাজেটে নতুন কিছু থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৯তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আসছে বাজেটে নতুন করে উদ্যোগ নেওয়া হবে না। পুরোনো উদ্যোগ গুলোকেই নতুনভাবে জোর দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।