Sylhet Today 24 PRINT

বৈশাখে ইলিশ নয়, শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৮

এবারও পহেলা বৈশাখে ইলিশ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পান্তা ভাত খাবেন ঠিকই তবে সাথে থাকবে শুঁটকি ভর্তা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে রংপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার দাওয়াত দিলে প্রধানমন্ত্রী জবাবে তাদের বলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, বৈশাখে পান্তা ভাত খেলেও ইলিশ মাছ খাবেন না। তার পান্তা ভাতের পাতে ইলিশের বদলে থাকবে  শুটকি ভর্তা দিয়ে।

প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটি বিদ্যুৎকেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন।

পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতায় বেশ কয়েক বছর থেকেই পান্তা-ইলিশের প্রচলন চলে আসছিল। তবে এই সময় ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারের পক্ষ থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারি রয়েছে। বছরের বাকি সময় ইলিশের যোগান পেতে জনগণকেও পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করে আসছে সরকার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.