নিজস্ব প্রতিবেদক | ১৩ এপ্রিল, ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ।
শুক্রবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে স্বপদে বহাল রাখার কথা জানানো হয়েছে।
তদন্ত কমিটির রিপোর্টের সূত্র জানিয়ে ছাত্রলীগ জানিয়েছে, ইশার সম্পূর্ণ নির্দোষ।
গত বুধবার (১১ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ছাত্রী নির্যাতনের অভিযোগে ইশাকে বহিস্কার করে। এরপর বৃহস্পতিবার ছাত্রলীগ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের সহসভাপতি নুসরাত জাহান ও নিশীতা ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ইশরাত জাহান ইশার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার সাথে সাথেই ছাত্রলীগ তাকে সংগঠন থেকে বহিস্কার করে।