Sylhet Today 24 PRINT

বাংলা নববর্ষে ট্রাম্পের শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৮

আজ চৈত্র সংক্রান্তি, কাল বাংলা নববর্ষ। আর এ দিনটি সামনে রেখে সারা বিশ্বের বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে. সুলিভান এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে সব বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানাই। এই গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে যারা একত্রিত হচ্ছেন তাদের জানাই শ্রদ্ধা। মাতৃভাষায় যারা বাংলায় কথা বলেন পহেলা বৈশাখ তাদের সুন্দর শোভাযাত্রা, মেলা ও নৃত্যের মধ্য দিয়ে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের সুযোগ করে দেয়।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটিদের ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে বাঙালিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলা হয় ‘শুভ নববর্ষ’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.