সিলেটটুডে ডেস্ক | ১৫ এপ্রিল, ২০১৮
ফাইল ছবি
বাংলাদেশের জনগণ ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
এএইচ মাহমুদ আলী বরাবর পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক সাংস্কৃতিক ও সভ্যতাগত। আমাদের অভিন্ন শিল্প, সংস্কৃতি ও সংগীত রয়েছে। উৎসবগুলোও একসঙ্গে উদযাপন করি আমরা। বাংলা নববর্ষ এমন একটি উৎসব যা আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে উদযাপন করতে পারি।’