Sylhet Today 24 PRINT

মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

আজ মঙ্গলবার ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুজিবনগর স্মৃতিসৌধের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খাইরুল হাসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভার জন্য প্রস্তুত করা হয়েছে শেখ হাসিনা মঞ্চ। মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নাসিমের সভাপতিত্বে, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্প মন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে সকালে ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন

সকাল ১০টায় গীতিনাট্য ‘জল, মাটি ও মানুষ’ উপস্থাপন করা হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা। বিকেল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি সফল করতে সরকারি ও রাজনৈতিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.