Sylhet Today 24 PRINT

ইউএস বাংলায় যুক্ত হল নতুন বিমান

নিউজ ডেস্ক |  ২০ জুন, ২০১৫

বেসরকারি বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউএস বাংলার বহরে যুক্ত হয়েছে আরও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ।

এ নিয়ে বিমান সংস্থাটির উড়োজাহাজ সংখ্যা দাঁড়াল তিনটিতে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার বিকালে নতুন উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজটি দিয়ে বর্তমানে পরিচালিত গন্তব্যগুলিতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়াও আগামী ৫ই জুলাই নতুন গন্তব্য বরিশাল এবং রাজশাহীতে শুরু হতে যাওয়া ফ্লাইটগুলোও এই উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.