Sylhet Today 24 PRINT

রাজশাহীতে তিন ‘জঙ্গি’ আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৮

রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। সোমবার (২৩ এপ্রিল) ভোরে র‌্যাব-৫ এর একটি দল তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, ‘আটকরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।’

পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.