Sylhet Today 24 PRINT

রুয়েটের বাস চালককে কুপিয়ে হত্যা

রাবি প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৮

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক বাসচালককে কুপিয়ে হত্যা করেছে হামলাকারীরা।

সোমবার রাতে ক্যাম্পাসের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হামলা হয়।

নিহত আব্দুস সালাম (৫২) নগরীর দেবিশিং পাড়ার কোবাত খালিফার ছেলে।

মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, রুয়েটের মধ্যে বাস রেখে আব্দুস সালাম অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আব্দুস সালাম মারা যান।

নিহতের মাথায় ও শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, জানান এ পুলিশ কর্মকর্তা।

কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তাৎক্ষনিক কিছু বলতে পারেনি ওসি শাহাদাত। তবে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.