Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৮

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া যাচ্ছেন। ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ তে ভূষিত হবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেলে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ২৭ এপ্রিল বিমানটি সকালে সিডনি পৌঁছাবার কথা রয়েছে।

শেখ হাসিনা শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগার সঙ্গে এই গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।

২৯ এপ্রিল তার দেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.