Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে। সেই সাথে রাষ্ট্রপতির আজকের সকল কর্মসূচিও স্থগিত করা হয় বলে বঙ্গভবন সূত্রে জানা যায়।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসার কথা ছিল তাঁর।

এর আগে এই কর্মসূচির সময় পরিবর্তন করে বিকেল পৌনে ৪টায় করা হয়েছিল। এরপর আজকের এই সফরটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন অনিবার্য কারণবশত এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.