Sylhet Today 24 PRINT

ট্রেনের অগ্রিম টিকিট ৯ জুলাই থেকে, ফিরতি ১৬ জুলাই

নিউজ ডেস্ক |  ২১ জুন, ২০১৫

ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী  ৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট বিক্রি চলবে ১৩ জুলাই পর্যন্ত। 
 
জুলাইর ১৬ তারিখ থেকে পাওয়া যাবে ফিরতি টিকিট। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর 'রেল ভবনে'র যমুনা সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মো. মুজিবুল হক। 
                  
তিনি বলেন, ৯ জুলাই পাওয়া যাবে ১৩ জুলাইয়ের টিকিট, ১০  জুলাই ১৪ জুলাইয়ের, ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬  জুলাইয়ের এবং ১৩ তারিখে ১৭  জুলাইয়ের টিকিট দেওয়া হবে। 
 
এছাড়া  ফিরতি টিকিট বিক্রি হবে ১৬ জুলাই থেকে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকিট। ওইদিন বিক্রি হবে ২০ জুলাইয়ের টিকিট, ১৭  জুলাই ২১ জুলাইয়ের, ১৮ জুলাই ২২ জুলাইয়ের, ১৯ জুলাই ২৩ জুলাইয়ের, ২০ জুলাই ২৪ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে।
 
ট্রেনের টিকিটের বিষয়ে রেলমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হবে। ঈদে যাত্রী চলাচলেও যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে জন্য রেলওয়ে স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.