Sylhet Today 24 PRINT

বোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু

নিউজ ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৫

বিএনপির অবরোধে রাজধানীর মগবাজারে পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার ছয় দিন পর হাসপাতালে মারা গেলেন আবুল কালাম হাওলাদার নামের এক প্রাইভেটকার চালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে কালামের বুক ও মুখ আগুনে ঝলসে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.