Sylhet Today 24 PRINT

ঢাকার মেট্রোরেলের জন্য দুই চুক্তি সই

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৮

ঢাকার মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি. আজ দুটি জয়েন্ট ভেঞ্চার (যৌথ উদ্যোগ) কোম্পানির সাথে চুক্তি করেছে।  প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের জন্য যৌথ দুই কোম্পানির সঙ্গে এ চুক্তিতে সই করেন ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর হোটেল র‌্যাডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও ৭টি স্টেশন নির্মাণ করা হবে।

নির্ধারিত সময়ের আগে ২০২০ সালেই পুরো মেট্রোরেল চালু হবে। এতে খরচ বাঁচবে ৭০০ কোটি টাকা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অন্যান্য মন্ত্রণালয় এবং কোম্পানি দুটির কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.