Sylhet Today 24 PRINT

সাতক্ষীরা সীমান্তে ৮ রোহিঙ্গা আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

সাতক্ষীরার কুশখালি সীমান্ত থেকে আট রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ভারত যাওয়ার চেষ্টার সময় তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচ নারী, এক পুরুষ ও দুটি শিশু রয়েছে।

বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহির হোসেন জানান, শুক্রবার রাতে কুশখালি সীমান্তের শিকড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নায়েক সুবেদার জহির বলেন, দালালের মাধ্যমে এরা চট্টগ্রাম থেকে সাতক্ষীরা সীমান্তে আসে। শিকড়ি গ্রামের একটি বাড়িতে গোপনে রাখার পর শুক্রবার রাতে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে ।

শনিবার দুপুরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.