Sylhet Today 24 PRINT

গাজীপুরে ১৫ মে নির্বাচন সম্ভব নয়: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৮

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার (৯ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মতবিনিময় সভায় গাজীপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন, সার্ভার স্টেশন, স্মার্ট কার্ড, নির্বাচন অফিসের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কে এম নুরুল হুদা।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে তিনি গাজীপুরে পৌঁছেন। গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা ও তা স্থগিত হওয়ার পর এটাই গাজীপুরে তাঁর প্রথম সফর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.