Sylhet Today 24 PRINT

জিয়া চ্যারিটেবল মামলায় বাড়লো খালেদার জামিনের মেয়াদ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার জামিন আগামী ৪ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ মে) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন। একই সাথে আগামী ৪ জুন মামলার যুক্তিতর্কের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

এদিন খালেদাকে আদালতে হাজির না করে জেল কাস্টডিতে খালেদা জিয়া অসুস্থ আছে মর্মে আদালতে লিখিত পাঠান জেল কর্তৃপক্ষ।

এর আগে খালেদা জিয়া কারাগারে থাকায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তাকে আদালতে হাজির করার জন্য গত ২৫ ফেব্রুয়ারি পিডব্লিউ ইস্যুর একটি আবেদন করেন।

তিনি আদালতে জানান, খালেদা জিয়া এ মামলার গুরুত্বপূর্ণ আসামি। মামলার শুনানিতে তার উপস্থিতি প্রয়োজন।  তবে খালেদা জিয়া অসুস্থ বিধায় তাকে আদালতে হাজির করা হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.