Sylhet Today 24 PRINT

এরশাদ ছিটমহলে যাচ্ছেন

নিউজ ডেস্ক |  ২৪ জুন, ২০১৫

স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের পর ছিটমহলবাসির সঙ্গে কূশল বিনিময় করতে লালমনিরহাটে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে তিনি বেশ কয়েকটি ছিটমহল পরিদর্শন করবেন।

বুধবার দুপুরের মধ্যে রংপুর থেকে সড়ক পথে লালমনিরহাটের তিনবিঘা করিডোর, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পরিদর্শনে তার রওনা দেয়ার কথা রয়েছে।

রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিটমহলবাসীর আমন্ত্রণে এইচ এম এরশাদ চারদিনের সফরে রংপুরে এসেছেন। সফরে তিনি লালমনিরহাটের তিনবিঘা করিডোর, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলবাসির পরিদর্শন করবেন।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এই রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার রংপুরে বাসভবন পল্লীনিবাসে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল অভ্যর্থনায় বরণ করে নেন। পরে জাপা চেয়ারম্যার জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলা আহ্বায়ক ও সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন মাষ্টার, মহানগর আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়াম্যানের মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব ও সাবেক সাংসদ হোসেন মকবুল শাহারিয়ার আসিফ ও মহানগর সদস্য সচিব এস এম ইয়াসীরসহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.