সিলেটটুডে ডেস্ক | ১৪ মে, ২০১৮
পরিবর্তন করা হলো পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম। এই মন্ত্রণালয়ের নতুন নাম ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ করা হয়েছে।
সোমবার (১৪ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে মিলিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নামের সঙ্গে ‘জলবায়ু পরিবর্তন’ যুক্ত করা হয়েছে। এখন এই মন্ত্রণালয়ের নাম- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর ইংরেজি নাম হবে মিনিস্ট্র অব এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ।