Sylhet Today 24 PRINT

অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০১৮

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে।

আগামী ২৫ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এই তারিখ নির্ধারণ করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে ধর্মীয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.