Sylhet Today 24 PRINT

যশোরে বন্দুকযুদ্ধে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৮

যশোরের অভয়নগরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে পরিবারের অভিযোগ, র‌্যাব পরিচয়ে ধরে নিয়ে তাদের হত্যা করা হয়েছে।

শনিবার (১৯ মে) ভোরে বাগদা মাঠে র‌্যাব ৬-এর সঙ্গে গোলাগুলিতে তাদের মৃত্যু হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার। তবে নিহতদের নাম-পরিচয় তিনি বলতে পারেননি।

নওয়াপাড়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিম শেখ অভিযোগ করেন, তার বড় ভাই হাবিবুর রহমান শেখসহ (৪২) তিনজনকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের যার যার বাড়ি থেকে সাদা পোশাকে র‌্যাব পরিচয়ে ধরে নেয়া হয়। এরপর কোথাও তাদের কোন খোঁজ মেলেনি। শনিবার সকালে তাদের মৃত্যুর খবর পাই।

নিহত অন্য দুইজনের নাম সুমন পাটোয়ারি (৪৪) ও আবুল কালাম (৪৭) বলে আজিম শেখ জানান।

সালাহউদ্দিন সিকদার আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.