Sylhet Today 24 PRINT

শাহজালালে বিমান অবতরণ বিঘ্নিত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৮

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বেশ কয়েকটি বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই থেকে সকাল ৮টা ৫০ মিনিটে বিজি ১৪৭ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। সেটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বেলা ১টার কিছু আগে ঢাকায় ফিরেছে।

এছাড়া খারাপ আবহাওয়ার কারণে রিজেন্ট এয়ারওয়েজের দাম্মাম থেকে আসা আরএক্স ৭৫৬ ফ্লাইটটি সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকায় তাৎক্ষণিক অবতরণ না করতে পেরে চট্টগ্রাম ফেরত গিয়ে আবার দুপুরে ঢাকায় এসেছে বলে জানান শাহজালাল বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের দায়িত্বরত কর্মকর্তা মো. জাফরুজ্জামান।

বাংলাদেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা বলেন, গালফ এয়ারের একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়া কাতার এয়ারের একটি ফ্লাইট শাহজালালে অবতরণের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.